সাবেক সেনা কর্মকর্তারা কেএম সফিউল্লাহর উপর হামলার নিন্দা জানিয়েছেন
‘ঢাকা অবরোধ’ কর্মসূচির সময় রোববার কাঁচপুরে সাবেক সেনা প্রধান কেএম সফিউল্লাহ বীর উত্তমের উপর পুলিশের হামলার ঘটনায় সোমবার উচ্চ পর্যায়ের সাবেক সেনা কর্মকর্তাদের একটি দল নিন্দা জানিয়েছেন।
তারা বলেন, রাজনৈতিক সুবিধা হাসিলের জন্যে সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।
“পায়ের নিচের মাটি হারিয়ে সরকার এখন জনগণের উপর অত্যাচার শুরু করেছে” এই হামলায় অপর আহত মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
অন্যান্যের মধ্যে এসময় ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুস সেলিম, কর্ণেল (অব.) ফারুক খান এমপি বক্তব্য রাখেন।
মেজর জেনারেল (অব.) সেলিম বলেন, কোন অসুভ শক্তি যদি অবৈধভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে তবে অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা তাদের পরাস্ত করবে।
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার নামে সরকার তথ্য গোপন করছে।
‘ঢাকা অবরোধ’ কর্মসূচির সময় পুলিশের হামলায় আওয়ামী লীগের কিছু উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী আহত হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল সফিউল্লাহ ঢাকা অবরোধ কর্মসূচির সময় কাঁচপুর ব্রিজের কাছে গেলে পুলিশ হামলা চালায়।
পুলিশের হামলায় তার নাকের হাড় পুরোপুরি ভেঙ্গে গেছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
