দুঃস্থ্য প্রতিবন্ধীদের জন্যে ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মঙ্গলবার দুঃস্থ প্রতিবন্ধীদের জন্যে বিশেষ ভাতা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ঢাকা সিটি কর্পোরেশন এলাকার মোট ৪১৬ জন দুঃস্থ্য প্রতিবন্ধীকে ২০০৫-০৬ অর্থবছরের আওতায় জনপ্রতি ২৪০০ টাকা ভাতা দেওয়া হবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী আলী এহসান মোহাম্মদ মুজাহিদ সোমবার অনুষ্ঠানের জন্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সফল করে তোলার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুঃস্থ্য প্রতিবন্ধীদের জন্যে এই ভাতা বরাদ্দ করা হয়েছে।
সরকার ২০০৫-০৬ অর্থবছরে নির্বাচিত ১,০৪,১৬৬ জন দুঃস্থ্য প্রতিবন্ধীর জন্যে ২৫ কোটি টাকা ভাতা বরাদ্দ করে।
