২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ব্যয়ে বাংলাদেশ শীর্ষে: ক্রিস্টিন ওয়ালিক

বিশ্ব ব্যাংকের (ডব্লিউবি) আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিক সোমবার বলেছেন, বাংলাদেশে দুর্নীতির অন্যতম উৎস নির্বাচনী অর্থায়ন এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বিডিনিউজজের সাথে আলাপকালে ওয়ালিক বলেন, অধিক নির্বাচনী ব্যয় থেকেই দুর্নীতির জন্ম হয়।

তিনি বলেন, নির্বাচনী অর্থায়ন প্রক্রিয়া কঠোরতর করে সরকারি সম্পদের ওপর থেকে (বিশেষ করে অবকাঠামোর ক্ষেত্রে) চাপ কমানো যেতে পারে।

রাজনৈতিক দলের হিসাব নিরীক্ষা এবং তা যথাযথভাবে প্রকাশের মাধ্যমে ব্যাপক এই দুর্নীতির লাগাম টেনে ধরা যেতে পারে বলেও ক্রিস্টিনা ওয়ালিক মত প্রকাশ করেন।

নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়েই যখন হিমশিম খাচ্ছে এবং সরকার প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিধান বহাল রেখেছে ঠিক তখন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি নির্বাচনী অর্থায়ন, কালো টাকা  এবং দুর্নীতির ব্যাপারে তার মতামত ব্যক্ত করলেন।