অবরোধ কর্মসূচি সফল করায় শেখ হাসিনার অভিনন্দন
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার জন্যে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা রোববার দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রী বিএনপি--জামাত জোট সরকারকে ফ্যাসিস্ট উল্লেখ করে বলেন, সরকার হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে আটক করে এ কর্মসূচি ব্যর্থ করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের সে চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে।
আওয়ামী লীগ প্রধান বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।
তিনি অবিলম্বে আটক বিরোধী নেতাকর্মীদের শর্তহীন মুক্তি দাবি করেন।
বিএনপি--জামাত জোট সরকারের দুঃশাসন থেকে বিজয় অর্জনে চলমান আন্দোলন অব্যাহত রাখতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
