সংসদ অধিবেশনে যোগ দেয়নি আওয়ামী লীগ
বিরোধী ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা অধিবেশনে যোগ দেননি।
আওয়ামী লীগ নেতা খম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, সোমবার বিকেলে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকের পর তারা সংসদে যোগ দেবেন।
