সুপ্রীম কোর্টের সামনে এসসিবিএ'র অবস্থান কর্মসূচি
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) রোববার সুপ্রীম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচির ফলে উচ্চ আদালতের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির ফলে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির সুপ্রীম কোর্টের প্রধান ফটক দিয়ে আদালতে প্রবেশ করতে পারেননি। বিকল্প পথে তাকে আদালতে প্রবেশ করতে হয়েছে।
অন্যান্য বিচারকদের কেউ কেউ বিকল্প পথে আদালতে প্রবেশ করেছেন এবং কেউ কেউ আবার আদালতে প্রবেশ করতে না পেরে ফিরে গেছেন।
যার (গাজী রবিউল ইসলাম সাগর) রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে তাকেও আইনজীবীরা তাকেও আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেননি।
হাইকোর্টের প্রধান ফটকের সামনে সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত আইনজীবীরা হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে।
