ঢাকা ঘেরাও কর্মসূচি চলাকালে ইউএস দূতাবাস এবং জাতিসংঘ অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীদের ভ্রমণে সর্বোচ্চ সতর্ক বার্তা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী জোটের ১১ জুনের ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচিকালে ব্যাপক নাশকতার আশঙ্কায় ওইদিন বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের সকল সংস্থার কার্যালয় বন্ধ থাকবে। একটি বিশ্বস্ত সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানায়।
সূত্র জানায়, ইতোমধ্যে জাতিসংঘের আওতাধীন নিরাপত্তা কার্যালয়, ইউএনডিপি’র বাংলাদেশের প্রতিনিধি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এ ব্যাপারে তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহিংসতাপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
ওইদিন যেসব অফিস বন্ধ থাকবে সেগুলো হলো ঃ ইউএনডিপি, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, ফাও, ইউএনআইসি, আইএলও, ডব্লিউবি, এডিবি, আইওএম, ইউএনএফপিএ, ইউএনআইসিইএফ, ইউএনইএসসিও, ইউএনএইচসিআর এবং ইউএনএআইডি।
সার্কুলারে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এসব সংস্থাগুলোর কর্মকর্তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
