২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে টিভি ক্রুদের জন্য ব্যতিক্রমী দিন ছিল বৃহস্পতিবার

জাতীয় সংসদের ভেতরে বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ থাকলেও বৃহস্পতিবার তার ব্যক্তিক্রম ঘটেছে। এদিন বেসরকারি চ্যানেলের ক্যামেরাম্রানরা জাতীয় সংসদের ভেতরে পবেশের পাশাপাশি ছবি তোলারও অনুমতি পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যানরা সংসদে সাংবাদিকদের জন্য নির্ধারিত দুটি গ্যালারি থেকে ২০০৬-২০০৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থ ও বাণিজ্য মন্ত্রীর ভিডিও চিত্র ধারণ করেন।

তবে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন অধিবেশন সরাসরি সম্প্রচার করে।

বেসরকারি একটি টিভি চ্যানেলের সিনিয়র রিপোর্টার এ প্রসংগে বললেন, সাধারণত  বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা ক্রুরা বাইরে অপেক্ষা করেন আর আমরা মন্ত্রী কিংবা এমপিদের বক্তব্য সংগ্রহ করে রিপোর্টটি কে প্রাণবন্ত করার চেষ্টা করি।

তিনি বলেন, যেহেতু আজ এর উল্টোটা ঘটল তাই অধিকাংশ ক্যামেরাম্যানকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।