২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ইসিতে পৌঁছেছে; ১২ জুন কমিশন বসবে

বহুল আলোচিত ভোটার তালিকা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় বুধবার কমিশনে পৌঁছেছে। রায় হওয়ার প্রায় দুসপ্তাহ পর রায়ের কপি কমিশনে পৌঁছালো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন ১২ জুন রায়ের আলোকে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগ সাংসদ আব্দুল জলিল, অ্যাডভোকেট রহমত আলী ও আসাদুজ্জামান নূর নতুন ভোটার তালিকা তৈরিতে প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তের ব্যাপারে হাইকোর্টে দুটি রিট আবেদন দাখিল করেন।

হাইকোর্ট ৪ জানুয়ারি বর্তমান ভোটার তালিকা হালনাগাদ করার জন্য আদেশ দেন।

এদিকে বিকেলে একদল সাংবাদিক অনুমতি না নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে ঢুকলে তিনি রেগে যান।

পরবর্তীতে সাংবাদিকরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও তিনি কোনো কথা বলেননি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, ২৩ মে সুপ্রিম কোর্টের রায়ের পর ভোটার তালিকার কাজ বাতিল করা হয়েছে।