২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ঘেরাও কর্মসূচীতে বাধা দেওয়া হলে ১৪ দল সরকার পতনের আন্দোলন শুরু করবে: আ. জলিল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল জলিল বুধবার বলেছেন, ১১ জুনের ঢাকা ঘেরাও কর্মসূচীতে বাধা দেওয়া হলে বিরোধী দলীয় জোট ১২ জুন থেকে সরকার পতনের অব্যহত আন্দোলন কর্মসূচী শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল নগরীর ওয়াকার্স পার্টি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যদানকালে এ কথা বলেন। এসময় তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, বিমল বিশ্বাস ও দীলিপ বড়–য়াসহ ১৪ দলের অনান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জলিল বলেন, আমরা চাই সরকার পরিবর্তন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে।

তিনি বলেন, সরকার জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে কারণ তারা জেনে গেছে যে জনগণ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে।