২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলীয় জোটকে আবারো ভোট দিতে তারেক রহমানের আহ্বান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান জোট সরকারের উন্নয়ন কাজ সম্পন্ন করতে চারদলীয় জোটকে আগামী নির্বাচনেও ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তিনি সোমবার নওগাঁর মান্দা উপজেলার স্কুল মাঠে এক জনসভায় একথা বলেন।

তিনি বলেন, গ্রামীণ জনগণকে উপেক্ষিত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার দেশের পল্লী অঞ্চলের উন্নয়নে কাজ করছে।

বিরোধী দল আওয়ামী লীগের সমালোচনা করে তারেক বলেন, তারা ১৯৭৪ সালের দেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। ১৯৯৬ সালের নির্বাচনের আগে সন্ত্রাস দমনের কথা বললেও তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর দেশে গডফাদার সৃষ্টি করেছিল।

এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ বকুল, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম টুকু এবং সাবেক সাংসদ নাসিরউদ্দিন জাহেদী।