২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপজা পরিচালনায় ব্যার্থতার জন্য প্রধানমন্ত্রীকে দোষারোপ করেছেন শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) পরিচালনায় ব্যার্থতার জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিযুক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

জাতীয় প্রেসক্লাবে রোববার দুপুরে আয়োজিত এক আলোচনা সভার বক্তব্যে শেখ হাসিনা বলেন কর্তৃপক্ষটি প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ন্ত্রণাধীন এবং এর ব্যর্থতার দায় দায়িত্ব অবশ্যই তার।

আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক উপ-কমিটি, কমিটির সভাপতি এমএ মান্নানের সভাপতিত্বে ওই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি ও পরিবেশ বিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. এসএম ইমামুল হক এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বন বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এস জসীম উদ্দিন।

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শরীক উগ্র সাম্প্রদায়িক দল জামায়াত ইসলামীর রোকন সম্মেলনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি ও জামাত একই পরিবারের সদস্য এবং তাদের নেতৃবৃন্দ প্রকাশ্যেই তা বলে থাকেন। তারা সকলেই লুটেরা, দূর্নীতিবাজ ও সন্ত্রাসী। জামাত ১৯৭১ সালে যে গণহত্যা চালিয়েছিলো, ২০০১ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ঠিক একই কাজ করেছে।