২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন কমিশনের ওপর নির্বাহী নিয়ন্ত্রণ আরোপের প্রতিবাদ জানিয়েছে টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি দমন কমিশনের (এসিসি) ওপর নির্বাহী নিয়ন্ত্রণ আরোপে সরকারের পরিকল্পনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক ও কৌঁসুলিদের ওপর আমলাদের নিয়োগের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের মধ্য দিয়ে একটি কার্যকর ও স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়া হবে। 

গত সপ্তাহে অর্থনৈতিক রিপোর্টারদের এক বৈঠকে অর্থমন্ত্রী জানান, এসিসি সরকারের নির্বাহী বিভাগেরই একটি অংশ এবং এ কারণেই সরকারের কাঠামোর মধ্যে থেকেই এর কাজ করা উচিত। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অর্থমন্ত্রীর এ বক্তব্য শুধু দুঃখজনকই নয়, অগ্রহণযোগ্যও।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিসিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া সরকারের দায়িত্ব।

এসিসি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তারা সেগুলো কীভাবে মোকাবেলা করবে, সে ব্যাপারে একটি কৌশলপত্র জাতির সামনে উপস্থাপনের জন্যে এসিসি’র প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।