২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার, গাজীপুর, আশুলিয়ায় আবারো শ্রমিক অসন্তোষ: রাস্তা অবরোধ, বিভিন্নি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা, ১ম লিড

সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকটি ফ্যাক্টরিতে শনিবার আবারো নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে বিদেশি ও স্থানীয় উদ্যোক্তরা ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ও গাজীপুরের বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাবের সাথে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরিতে ভাংচুর চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৩০জন আহত হয়।

ওইসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আরো ভাংচুর ও শ্রমিক বিক্ষোভ হতে পারে এ আশঙ্কায় ডিইপিজেড ও এর আশেপাশের এলাকায় এবং গাজীপুরের বিভিন্ন ফ্যাক্টরির মালিকরা তাদের কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল থেকেই সাভার ও আশুলিয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের প্রতিরোধে মালিক পক্ষের লোকজন ও পুলিশ  এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, কাশিমপুর, জিরানিবাজার, কোনাবাড়ি এবং কালিয়াকৈর এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা কমপক্ষে ১৫টি ফ্যাক্টরিতে ভাংচুর চালায়।

আক্রান্ত ফ্যক্টরিগুলোর মধ্যে রয়েছে- ‘ডোরিন নিটিং এন্ড ডাইং’, ‘ওরিয়েন্ট গার্মেন্টস’, ‘মণ্ডল গ্র“প’ ও ‘ডেল্টা কমপোনেন্ট’।

সূত্র জানায়, সকালে ফ্যাক্টরির কয়েকশ শ্রমিক কাজ ফেলে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।  

এদিকে বাণিজ্য মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান সকালে ডিইপিজেড এলাকা পরিদর্শণে গেলে তারাও শ্রমিকদের বিক্ষোভের মুখোমুখি হন।

এসময় বাণিজ্যমন্ত্রী শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি হন।