২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির নির্বাচন কমিশনমুখী পদযাত্রা পুলিশের বাধায় পন্ড

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর পূর্বঘোষিত নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখী পদযাত্রা বৃহস্পতিবার সকালে পুলিশী বাধার মুখে পন্ড হয়ে যায়। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবীতে সিপিবি এ পদযাত্রার আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সকাল সাড়ে ১০ টার দিকে সিপিবি নেতাকর্মীরা নগরীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে যাত্রার চেষ্টা করলে শুরুতেই পুলিশ তাদের প্রতিহত করে। এসময় পুলিশ এবং সিপিবি নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় সিপিবি নেতা মঞ্জুরুল আহসান খান নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবী করে বলেন, নির্বাচন নিয়ে কোনো রকম ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

তিনি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচীতে পুলিশী বাধার তীব্র নিন্দা জানান। সভায় আরও বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবিব লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা  প্রধান নির্বাচন কমিশনারকে দলীয় মানসিকতাদুষ্ট হিসেবে উল্লেখ করে বলেন, জোট সরকারকে জেতানোর উদ্দেশ্যেই তিনি একটি জাল ভোটার লিস্ট প্রস্তুত করেছেন।