ভোলায় পুলিশ - আওয়ামী লীগ সংঘর্ষে আহত শতাধিক
ভোলায় গ্যাস উত্তোলন ও বিদ্যুতের দাবিতে বুধবার আওয়ামী লীগ সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পল্টা ধাওয়ায় কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে।
প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশ ২৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন টুলুসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদ্যুত সরবরাহ ও গ্যাস উত্তোলনের দাবিতে আওয়ামী ও বিভিন্ন পেশাজীবী সংঘটনগুলো সকাল সাড়ে ১০টায় বাংলা স্কুল মোড় চত্বরের রাস্তায় সমাবেশ শুরু করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল কাদের মজনুর ছয় দফা ঘোষণার পর সমাবেশ থেকে মিছিল বের করলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও ইট পাটকেল নিক্ষেপ করে।
এসময় পুলিশ কালিবাড়ী মোড়, ডিসি অফিসে অবস্থান নিয়ে ১০ রাউ- শটগানের গুলি ছোঁড়ে। পুলিশ সুপার জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মমিন টুলুকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনার পর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।
পরে বেলা ১১ টার দিকে আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনের সাথে আলোচনার পর স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের দপ্তরে যায়।
এদিকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ মারমুখী হয়ে ওঠে। মহল¬ায় মহল¬ায় ঢুকে তারা সাধারণ মানুষ ও দোকানিদের মারধর করতে থাকে। পুলিশ ওবায়দুল কলেজে ঢুকে শিক্ষক ও ছাত্রদেরও বেদম মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বিএনপি’র কর্মীরা পুলিশের সাথে যোগ দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এসময় তারা সাংবাদিকদেরও ধাওয়া করে। তারা আরটিভি’র ক্যামেরা ভাংচুর ও ক্যামেরাম্যান কামরুল ও এনটিভি’র প্রতিনিধি আফজাল হোসেনকে লাঞ্ছিত করে।
ঘটনার এক পর্যায়ে আন্দোলনকারীরা নব নির্মিত ইসলামী ফাউ-েশন ভবনের জানালা - দরজা ভাংচুর করে।
পুলিশ সুপার জাহাঙ্গীর মাতুব্বর জানান, আন্দোলনকারীরা কোর্টে হামলা করলে কোর্ট ইন্সপেক্টর আব্দুল কাদের ও এসআই রফিকসহ ১২জন পুলিশ সদস্য আহত হয়েছে।
