২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অপরাধে সিইসি’র বিরুদ্ধে মামলা করবে ১৪ দল

রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অপরাধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর বিরুদ্ধে মামলা করবে বিরোধী ১৪ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বুধবার ১৪ দলের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ১৪ দল নেতৃবৃন্দ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সিইসি এবং দুই নির্বাচন কমিশনারকে অপসারণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের ন্যাম ভিলেজের বাস ভবনে অনুষ্ঠিত এ সভায় আগামী ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা থেকে জানানো হয়, ওই কর্মসূচি সফল করে সরকারকে অচল করে দেওয়া হবে। রাজধানী ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা অবরোধ সফল করতে বৃহস্পতিবার ১৪ দলের ঢাকার পার্শবর্তী জেলা নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।