নবাবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপি’র এক গ্রুপের কর্মসূচী পালন, উত্তেজনা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকুপা ইউনিয়ন পরিষদ মাঠে প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে মঙ্গলবার স্থানীয় বিএনপি’র একগ্রুপ কর্মসূচি পালন করায় সেখানে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে বিএনপি’র দুই গ্রুপ ওই মাঠে পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণার পর সোমবার রাতে ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন এই ঘোষণা দেন।
কিন্তু প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও কেন্দ্রীয় বিএনপি নেতা খোরশেদ আলী মোল্লার নেতৃত্বে একটি মিছিল নিয়ে ওই মাঠে প্রবেশ করে। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ধ্বস্তাধস্তি হয়।
এদিকে ১৪৪ ধারা জারিকৃত এলাকার ৫০ গজ দুরে অপর গ্রুপ আব্দুল মান্নান এমপি’র নেতৃত্বে জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে।
আশফাক গ্রুপের মিছিলের পর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
