২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউর রহমানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে

যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সারাদেশে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি ও মুক্তিয্দ্ধোা জিয়াউর রহমানের ২৫তম শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 11:26 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে তিনি প্রাণ হারান।

দিনটি উপলক্ষে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠন ব্যাপক কর্মসূচি পালন করছে। অঙ্গসংগঠনগুলো পৃথক পৃথক পোস্টার প্রকাশ করেছে। কেন্দ্রীয় ও সারা দেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ের গৃহীত দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল, কাঙালিভোজ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন।

বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটির শুরুতে সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন। 

জিয়াউর রহমানের জীবন ও কর্মজীবনের ওপর বিভিন্ন আলোচনার সভার আয়োজন করা হয়েছে।