বাংলাদেশ ও কম্বোডিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদিত
বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এ খসড়া অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
এতে ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রিগণ বৈঠকে অংশগ্রহণ করেন।
মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট সচিবগণও বৈঠকে উপস্থিত ছিলেন।
