২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ২৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সারাদেশে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ২৫তম শাহাদত বার্ষিকী পালিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে প্রাণ হারান তিনি।

দিনটি উপলক্ষে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। অঙ্গসংগঠনগুলো পৃথক পৃথক পোস্টার প্রকাশ করেছে। কেন্দ্রীয় ও সারা দেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের গৃহীত দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল, কাঙালিভোজ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন।

বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটির শুরুতে সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারা সেখানে ফাতেহা পাঠ করবেন ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। 

জিয়াউর রহমানের জীবন ও কর্মজীবনের ওপর বিভিন্ন আলোচনার সভার আয়োজন করা হয়েছে।