২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সাংবাদিক সমাবেশে বিএনপি ক্যাডারদের হামলা: ইকবাল সোবহান চৌধুরীসহ আহত ২৫

কুষ্টিয়ায় স্থানীয় সাংসদের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সোমবার আয়োজিত সমাবেশে বিএনপি ক্যাডাররা হামলা চালিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

 এতে দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীসহ কমপক্ষে ২৫ সাংবাদিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে আল মামুন সাগর, মুন্সী হারুনর রশিদ এবং মিজানুর রহমান ভিজার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের বেশ কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে সাংবাদিক নেতা ওমর ফারুক, ফরাজী আজমল হোসেন এবং কামাল চৌধুরীও রয়েছেন।

স্থানীয় এক সাংবাদিক জানান, সমাবেশ ঘিরে বেশ কিছু পুলিশ মোতায়েন করা হলেও বিএনপি ক্যাডারদের আধা ঘণ্টাব্যাপী বর্বরোচিত হামলার সময় পুলিশরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন।