২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে আমলা বা ব্যাবসায়ীদের নয়, দক্ষ রাজনীতিকদের মনোনয়ন দেওয়া উচিত ঃ বরিশালে নাগরিক সংলাপ

আমলা বা ব্যাাবসায়ীদের নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সৎ ও দক্ষ রাজনীতিকদের মনোনয়ন দেওয়া উচিত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বরিশাল জেলা আইনজীবী সমিতির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবনে শনিবার আয়োজিত আঞ্চলিক নাগরিক সংলাপের আলোচকরা এ দাবি তুলে ধরেন।

‘জাতীয় নির্বাচন ২০০৭: জবাবদিহিতামূলক উন্নয়ন প্রচেষ্টায় সুশীল সমাজের উদ্যোগ ’ শীর্ষক এ আঞ্চলিক নাগরিক সংলাপ যৌথভাবে আয়োজন করে সিপিডি, প্রথম আলো, ডেইলি স্টার এবং চ্যানেল আই।

সংলাপে বক্তারা বলেন, অবৈধ সম্পদের অধিকারী সাংসদদের তালিকা তৈরি করে তা নিজ নিজ এলাকার জনসাধারণকে অবহিত করতে হবে।

আলোচকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনয়ন ও নির্বাচন এবং সৎ ও নীতিনিষ্ঠ রাজনীতিক ধারার উত্তরোত্তর সমৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন সিপিডি’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার এমপি।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট এনায়েত পীর খান, বিএমএ’র সাবেক সভাপতি ডা. একেএম মোখলেসুর রহমান, প্রথম আলোর উপ--সম্পাদক সাজ্জাদ শরীফ, সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল প্রমুখ।