২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের রায় হাতে পাওয়ার পর ভোটার তালিকা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ বৃহস্পতিবার বলছেন খসড়া ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত সিইসি’র আবেদন বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের রায়ের সার্টিফায়েড কপি হাতে না আসাার কারণে ইসি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

সূত্র জানায়, কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের কপি পাওয়ার একটি চেষ্টা চালানো হয়েছিলো কিন্তু তা সফল হয় নি।

বৃহস্পতিবার বিকেলে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার একটি কথাই বলেন, রায়ের কপি এখনো আমরা হাতে পাইনি।