এরশাদের বিরুদ্ধে জনতা টাওয়ার মামলা পুনরায় চালু করতে সরকারের প্রতি হাইকোর্টের আদেশ
হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে জনতা টাওয়ার দুর্নীতি মামলার কার্যক্রম পুনরায় চালু করার ব্যাপারে সরকারের প্রতি আদেশ জারি করেছেন। সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত এ মামলাটি সার্টিফিকেট মামলা হিসেবে বিচার আদালতে ঝুলে আছে।
বিচারপতি মোজাম্মেল হোসেন এবং বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জনস্বার্থ আইনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে ২৩ মার্চ অ্যাড. আব্দুল মান্নান খানের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বহুল আলোচিত জনতা টাওয়ার দুর্নীতি মামলায় এরশাদের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের ধার্যকৃত জরিমানার টাকা আদায়ে সরকারের প্রতি আদেশ জারি করে।
সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, এএফ হাসান আরিফ এবং অ্যাড. এমএ মালেককে হাইকোর্টের একই বেঞ্চ এ মামলা সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা প্রদানের জন্যে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছিল।
ঢাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১৯৯৩ সালের ৭ জুলাই এরশাদকে এ মামলায় সাত বছরের কারাদ- প্রদান করেন।
এরশাদ এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করলে হাইকোর্ট পাঁচ বছরের কারাদ- এবং অর্থের অপব্যবহারের এক হিসেবের ভিত্তিতে রাজউক নির্ধারিত ৫ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
সুপ্রিম কোর্ট এ মামলার সংশোধিত রায়ে কারাদ- কমিয়ে সাড়ে তিন বছর করেন। এরশাদ সাড়ে তিন বছর কারা ভোগ করেন এবং ২ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
ঢাকার বিশেষ বিভাগীয় বিচারক ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি এক রায়ে এরশাদ তিন মাসের কারাদ- ও জরিমানার বাকি টাকা প্রদান থেকে রেহাই প্রদান করেন।
জরিমানারা বাকি অর্থ আদায়ের জন্য সরকার এরশাদের বিরুদ্ধে একটি সার্টিফিকেট মামলা দায়ের করে।
ব্লাস্টের পক্ষে রিট আবেদনে অ্যাড. আব্দুল মান্নান জরিমানার বাকি অর্থ মওকুফ করার ব্যাপারে ঢাকার বিশেষ বিভাগীয় বিচারকের রায়কে চ্যালেঞ্জ করেন।
আবেদনকারীর পক্ষে ড. শাহদীন মালিক ও অ্যাড. নিজামুল হক নাসিম, এরশাদের পক্ষে অ্যাড. শেখ সিরাজুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামান আখতার বুলবুল মামলা পরিচালনা করেন।
