২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সিলেটে সকাল-সন্ধা হরতাল ডেকেছে জেলা সৈনিক লীগ

বঙ্গবন্ধু সৈনিকলীগ সিলেট জেলা ও মহানগর শাখা রোববার সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বুধবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে বঙ্গবন্ধু সৈনিকলীগের সমাবেশে বিএনপি ও ছাত্রদলের হামলা ও সমাবেশ পন্ড করার প্রতিবাদে এ কর্মসুচি ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায় বুধবার রাতে বঙ্গবন্ধু সৈনিকলীগ সিলেট জেলা ও মহানগর শাখা এক বৈঠকে মিলিত হয়ে ২৮ মে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়।

অর্থ ওপরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের বিরুদ্ধে সমাবেশ থেকে কটুক্তি করার প্রতিবাদে কর্মীরা ওই হামলা চালায় বলে বিএনপি সূত্র জানায়।

তবে এ ব্যাপারে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।