২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিস্ফোরণ আরো ভয়বহ রুপ নিতে পারে: নারী-শ্রমিক সমাবেশ থেকে হুসিয়ারি

সকল কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে আইনসম্মত দরকষাকষির সুযোগ না দেওয়া হলে আগামীতে শ্রমিক বিস্ফোরণ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে বুধবার নগরীতে এক নারী-শ্রমিক সমাবেশের বক্তারা হুসিয়ারি উচ্চারণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়ে মালিক ও রাষ্ট্রপক্ষের আইন বিরোধী কর্মকান্ডের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ তার সদস্যদের প্রচলিত শ্রম আইনের ভিত্তিতে কারখানা পরিচালনা করতে ব্যার্থ হওয়ার পর স্বতস্ফূর্ত শ্রমিক আন্দোলন বিষ্ফোরণে রূপ নেয়।

তাদের দাবি দাওয়ার মধ্যে রয়েছে অবিলম্বে শ্রমিকদের উপর সকল প্রকার দমন-পীড়ন বন্ধ, শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, আটক ও বন্দি সকল শ্রমিকের মুক্তিদান, সকল কারখানা খুলে দেওয়া, বকেয়া পাওনা পরিশোধ, দ্রব্যমূল্য বৃদ্ধির আলোকে নতুন নূন্যতম মজুরি নির্ধারণ, প্রচলিত শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনা নিশ্চিত করা এবং সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় তদন্ত কমিটি গঠন করে  সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ।

সমাবেশে বক্তব্য রাখেন কর্মজীবি নারীর সভানেত্রী শিরীন আখতার, রোকেয়া রফিক, মাহবুবা আক্তার লিপি, শাহীন পরভীন, আঞ্জুমান আরা ও শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান।