১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচি পরিবর্তন করে ৫ জুন থেকে ১১ জুন নির্ধারণ করা হয়েছে
এ লেভেল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্যে বিরোধী ১৪ দল তাদের ঢাকা অবরোধ কর্মসূচি পরিবর্তন করে ৫ জুন থেকে ১১ জুন নির্ধারণ করেছে।
২৫ মে’র মধ্যে খসড়া ভোটার তালিকা বাতিল ঘোষণা করা না হলে তারা ওইদিনই প্রতীকিভাবে খসড়া তালিকা পুড়িয়ে ফেলার কর্মসূচি ঘোষণা করে।
১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের ন্যাম ভিলেজের বাসভবনে বৈঠকের পর তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি সাংবাদিকদের জানান, এ লেভেল পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে তথ্য পেয়ে এ কর্মসূচি পরিবর্তন করা হলো।
জলিল বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে আমরা কর্মসূচি ১১ জুন পালন করার সিদ্ধান্ত নিয়েছি।
