২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত: বিচারপতি নাঈম

বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলে মঙ্গলবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি নাঈমউদ্দিন আহমেদ মত ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিরোধী দলের তার ওপর কোনো আস্থা না থাকায় তাকে বিষয়টি বিবেচনা করা উচিত।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে বর্তমান নির্বাচনী আইন সংস্কার করারও আহ্বান জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্র্যাসি (আরএফইডি) এবং ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে সাংবাদিকদের জন্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বিচারপতি নাঈমউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের পদত্যাগ করা উচিত মনে করে বলেন, তার ওপর যখন বড় রাজনৈতিক দলের কোনো আস্থা নেই, এ অবস্থায় তার আর অফিস আকড়ে ধরে বসে থাকা উচিত নয়।

তিনি বলেন, স্বেচ্ছায় এটা তার করা উচিত।

বর্তমান নির্বাচনী আইনের ব্যাপারে তিনি বলেন, বর্তমান আইনের আওতায় কোনো নির্বাচন হতে পারে না।   

হাইকোর্টের আদেশকে বাধ্যতামূলক বলে উল্লেখ করে তিনি সিইসির সমালোচনা করেন।

হাইকোর্ট এ বছরের ৩১ জানুয়ারি ২০০ সালের ভোটার তালিকার আলোকে ভোটার তালিকা হালনাগাদ করার রায় দেন। বিচারপতি নাঈম বলেন, ‘সকল আদালতই বাধ্যতামূলক। একজন বিচারপতি হিসেবে তিনি কিভাবে এটাকে নির্দেশনা বলেন?’