২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন কর্ণেল (অব.) অলি

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অবঃ) অলি আহমেদ সোমবার বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে তিনি চট্টগ্রামের পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মায়ানমার ও থাইল্যান্ড সফর শেষে কর্ণেল অলি আহমেদ চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছালে এক বিশাল সম্বর্ধনায় তিনি একথা জানান।

দক্ষিণ চট্টগ্রামের তার কয়েকশ’ সমর্থক মোটর শোভাযাত্রাসহ তাকে বরণ করতে আসে। পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে এটি একটি বড় ধরনের শোডাউন বলে মনে করা হচ্ছে।

তিনি তার বক্তব্যে বলেন, দলের নিপিড়ীত ও নীরব কর্মীদের পক্ষে কথা বলা আমার দায়িত্ব। দুর্নীতিগ্রস্থ এমপি, মন্ত্রী, সন্ত্রাসী ও তাদের গড ফাদারদের বিরুদ্ধে আমার অবস্থান।

তিনি বলেন, যারা একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেইসব মন্ত্রীদের হাতে প্রধানমন্ত্রী নিরাপদ কিনা তা অবশ্যই তিনি বুঝতে পারবেন।

তিনি বলেন, আমি স্বাধীনতা ও দেশের জনগণের সাথে কখনই বিশ্বাসঘাতকতা করতে পারব না।