আইজিপিকে অবিলম্বে ‘বিতর্কিত’ ৯০০ ভোটার ফরম জমা দিতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইউমকে রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ডে ‘বিতর্কিত’ ৯০০ ভোটার ফরম অবিলম্বে সংশ্লিষ্ট বেঞ্চে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৪১ নম্বর ওয়ার্ডের সহকারি ভোটার রেজিস্ট্রেশন কর্মকর্তা আমিনুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার অথবা হয়রানি না করারও নির্দেশ দেন।
