২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় মিছিলে হামলার বিচার বিভাগীয় তদন্ত চাই: আ’লীগ

আওয়ামী লীগ নেত্রকোনায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 02:30 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে রোববার এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করে।

সংবাদ সম্মেলন থেকে গত ১০ মে’র ওই কর্মসূচি ‘বানচাল করতে হামলা, গুলি ও অমানবিক অত্যাচার, নির্যাতন, গ্রেফতার - হয়রানির’ জন্য ডিসি, এসপি এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ জোট সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগের মিছিলে হামলাকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে নেত্রকোনার পরিস্থিতি ‘কানসাট’ এ রূপ নেবে।

বিরোধী দলীয় উপনেতা বলেন, অবৈধ ভোটার তালিকা বাতিল, বিদ্যুত পানি ও গ্যাসের দাবিতে এবং দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে গত ১০ মে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের জনতার মিছিলে পুলিশ ও স্থানীয় বিএনপির ক্যাডাররা হামলা চালায়।

তিনি বলেন, পুলিশ বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শত শত কর্মীকে মারাতœক আহত করে। পুলিশ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের ও গ্রেফতার করে নির্বিচারে অত্যাচার চালায়। এখনো চলছে ভয় ভীতি প্রদর্শন ও পুলিশের গ্রেফতার বাণিজ্য।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, কর্ণেল (অব.) ফারুক খান এমপি, অধ্যাপিকা নাজমা রহমান, শফি আহমেদ ও অপু উকিল উপস্থিত ছিলেন।

বিডিনিউজ/এএইচকিউ/বিআর/১৪২৮ ঘ.