এনসিটি ইস্যুতে কোন প্রকার ষড়যন্ত্র না করতে সরকারের প্রতি চট্রগ্রাম সিটি মেয়রের হুসিয়ারি
চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মঙ্গলবার নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে পুনরায় কোন প্রকার ষড়যন্ত্র না করতে সরকারকে সতর্ক করে দিয়েছেন।
সিটি কর্পোরেশন মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র সরকারের প্রতি এই হুসিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘নৌ-পরিবহন মন্ত্রী যখন আমাকে এনসিটি বেসরকারিকরণ প্রক্রিয়ার সিধান্ত পুনঃ বিবেচনার বিষয়টি নিশ্চিত করায় আমি আমার ঘোষিত বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করেছি।’
‘সরকার যদি পরবর্তীতে এনসিটি ইস্যুতে সিধান্ত পরিবর্তন করে, তবে আমি আরো কঠোর কর্মসূচী ঘোষণা করতে প্রস্তুত আছি’ এক প্রশ্নের জবাবে মেয়র এ কথা উল্লেখ করে বলেন, বন্দরের এক ইঞ্চি ভূমিও আমি বেসরকারি খাতে যেতে দেবো না।
