২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে শান্তি চুক্তি বিরোধী ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী

রাঙ্গামাটিতে শান্তি চুক্তি বিরোধী ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। জেলার বেতবুনিয়া উপজেলার আমছড়ি থেকে মঙ্গলবার ইউপিডিএফ’র ওই পাঁচ সদস্যকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ভোররাত পৌনে তিনটা থেকে ওই এলাকা চারদিক থেকে ঘিরে রাখে। সেনাবাহিনীর সকাল পর্যন্ত অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক  ফ্রন্টের পাঁচ সদস্য সুমল চাকমা (১৮), রতন চাকমা (২০), জয়তী বিকাশ চাকমা (২২), নির্মল চাকমা (১৬) এবং সুশীল চাকমাকে (১৫) আটক করে।

অভিযান চালিয়ে সেনা সদস্যরা ওই এলাকা থেকে একটি এলজি বন্দুক, দুটি দেশি বন্দুক, কয়েক রাউন্ড গুলি ও ইউপিডিএফ’র গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করে।

ইউপিডিএফ সদস্যরা শুরু থেকেই শান্তি চুক্তির বিরোধিতা করে আসছে। তারা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী।