তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না: আ’লীগ
আওয়ামী লীগ নেতাকর্মীরা মঙ্গলবার আবারও বলেছেন, তত্ত্ববধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া দেশের কোথাও নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের উদ্যোগে ৪০টি জেলা ও ১১৬টি উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের বর্ধিত সভায় এ কথা বলেন।
আ’লীগ নেতারা নিত্যপ্রয়োজনীয় দব্যের মূল্য বৃদ্ধি এবং দেশের সার, ডিজেল এবং বিদ্যুৎ ঘাটতির তীব্র প্রতিবাদ জানান। তারা এসময় ‘ভূয়া’ ভোটার তালিকা বাতিলেরও দাবি জানান।
তারা অভিযোগ করে বলেন, জোট সরকার জনগণকে অত্যাচার করছে এবং ক্ষমতার বলে তাদের শারিরীকভাবে নির্যাতন চালাচ্ছে।
আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন জনগণের চাপের মুখে স্বৈরাচারী ও ব্যর্থ জোট সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে।
আ’লীগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জনগণ আবারও ব্যর্থ জোট সরকারকে টেনে হিচড়ে ক্ষমাত থেকে নামাবে।
তিনি আগামী পাঁচ জুন আ’লীগ ও ১৪ দলের যৌথ উদ্যোগে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঢাকা ঘেরাও কর্মসুচি সার্বিকভাবে সফল করে তোলার জন্যে রিক্সা এবং ভ্যান শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আজাহার আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ শ্রমিক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র এবং রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: ইনসুর আলী।
