২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে নেত্রকোনার ১০৫ জন আ.লীগ নেতাকর্মীর জামিন মঞ্জুর

সরকারের দায়ের করা মামলায় হাইকোর্ট রোববার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক আশরাফ আলী খানসহ ১০৫ জন নেতাকর্মীদের আগাম জামিন মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ এবং বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অভিযুক্তদের কেন নিয়মিত জামিন মঞ্জুর করা হবে না এই মর্মে সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর রুল জারি করেন।

রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন আবেদন বহাল থাকবে।

অভিযুক্ত নেতাকর্মীরা রোববার হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগ ভুয়া ভোটার তালিকার প্রতিবাদে গত ১০ মে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে তাদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

ওইদিনই নেত্রকোনা সদর থানা পুলিশ ১৩০জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে পুলিশকে কর্তব্যে বাধা দেওয়ার তিনটি মামলা করে।

আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট মাহবুবে আলম মামলা পরিচালনা করেন।  তাকে সহযোগিতা করেন, অ্যাডভোকেট ইনায়েতুর রহিম এবং অ্যাডভোকেট হাসান শাহীন।