২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জোটে ভোট দিন : তারেক

বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান দেশব্যাপী চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য জোটের পক্ষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 01:12 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামুদ্দী ডব্লুকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে রোববার সকালে স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই আহবান জানান।

বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব শিক্ষাক্ষেত্রে উন্নতির ব্যাপারে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা  অনুষ্ঠিত হচ্ছে।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আবুল হোসেন খান।