২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত ও পানির দাবিতে চট্রগ্রামে শিশুদের মানববন্ধন

কানসাট ও শনির আখড়ার পর বন্দর নগরী চট্রগ্রামে শনিবার শতাধিক শিশু রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 10:02 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

শিশুরা তাদের শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে চট্রগ্রাম প্রেসক্লাবের সামনে দীর্ঘ মানববন্ধন তৈরি করে। এসময় তাদের গলায় হৃদয়স্পর্শী স্লোগান লেখা প্ল্যাকার্ড ঝুলানো ছিলো।

শিশুরা ‘ ব - তে বিদ্যুত, না - তে নাই, আ - তে আলো, চ - তে চাই’ লেখা ব্যনার বহন করে। রাব্বি নামের এক শিশুর গলায় ঝোলানো ব্যানারে লেখা ছিল, আমরা অন্ধকার ভয় পাই এবং আলো পেতে চাই।

ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থার চেয়ারম্যান খুরশীদ আলম সুজন, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম বিএসসি, সদস্য সচিব শাহরিয়ার খালেদ ও ড. রবিউল হোসাইন।

কমিটির চেয়ারম্যান খুরশীদ আলম সুজন আগামী ১৭ মের মধ্যে চট্রগ্রামে প্রয়োজনীয় বিদ্যুত সরবরাহ করতে ব্যর্থ হলে চট্রগ্রাম পিডিবি কার্যালয় তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন।