সুপ্রীমকোর্টে ভোটার তালিকা সংক্রান্ত আপিলের শুনানি রোববার
ভোটার তালিকা সংক্রান্ত আপিলের শুনানি রোববার সুপ্রীমকোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হবে ।
এর আগে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে হাইকোর্ট এর নির্দেশনার বিরুদ্ধে আপিলের আবেদন করলে সুপ্রীমকোর্ট তা মঞ্জুর করেন।
কার্যদিবসের শুরুতেই এদিন সুপ্রীমকোর্টের পাঁচ সদস্য বিশিষ্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ভোটার তালিকা সংক্রান্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
গত মাসে নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের নির্দেশনার বিপরীতে সুপ্রীমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন জানালে ১৪ মে শুনানির দিন ধার্য হয়। বেঞ্চে ছিলেন প্রধান বিচরপতি জে আর মোদাচ্ছের হোসেইন, বিচারপতি মোহাম্মদ রুহুর আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তাফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরী।
একই দিনে আপিল বিভাগ প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, তাদের নিযুক্ত কৌঁসুলির সংশোধিত বিবৃতি প্রদান সাপেক্ষে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পান।
বিরোধী দলীয় তিনজন সাংসদ এবং আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল এমপি, এ্যডভোকেট রহমত আলী এমপি এবং আাসাদুজ্জামান নূর এমপি’র দায়েরকৃত রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হক সমন্বিত হাইকোর্ট বেঞ্চ নতুন ভোটার তালিকা প্রণয়নে পাঁচ দফা নির্দেশনা সহ রিট আবেদনটির নিষ্পত্তি করেন।
নির্বাচন কমিশন ফেব্রুয়ারীর ১ তারিখে হাইকোর্ট নির্দেশিত দুটি বিষয়ে আপত্তি জানিয়ে আপিল করে। ২০০০ সালে প্রণীত বিদ্যমান তালিকার ওপর ভিত্তি করে ১৮ বছর বা তদুর্দ্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা তৈরী করতে হবে এবং নির্বাচন কমিশনের উচিৎ সংবাদ মাধ্যমে রায়ের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশ করা - এ দুটি বিষয়ে নির্বাচন কমিশন তাদের আপত্তি জানায়।
আপিল বিভাগ মার্চের ২৭ তারিখ প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং নুরুল ইসলাম মনির বিরুদ্ধে ’সর্বোচ্চ বিচারালয়ের প্রতি আস্থাহীনতা’ র অভিযোগে সুয়ো মোটো অবমাননা রুল জারি করেন এবং ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত ইস্যুতে নির্বাচন কমিশনের আপিল আবেদন মঞ্জুর করেন।
