২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় সংগ্রাম কমিটির পথসভায় বিএনপির হামলা

ডেমরা-শ্যামপুর পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির উদ্যোগে শুক্রবার আয়োজিত পথসভায় ক্ষমতাসীন বিএনপির স্থানীয় সাংসদ সালাহউদ্দিনের অনুগতরা হামলা চালিয়ে পথসভা ভ-ুল করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগ্রাম কমিটি শুক্রবার এলাকার বিভিন্ন স্থানে পথসভা, প্রচারাভিযান ও জনসংযোগ করে। বিকেল ৫টা স্থানীয় মেরাজনগরে পথসভা করতে গেলে স্থানীয় সাংসদের অনুগত বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়। তারা সংগ্রাম কমিটির ব্যানার কেড়ে নেয়। বিএনপি কর্মীরা কমিটির নেতৃবৃন্দকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও হুমকি দেয় বলে কমিটির পক্ষ থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসলেহউদ্দিন মাসুদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, কোনো প্রকার হুমকি দিয়ে জনগণের আান্দোলনকে স্তব্দ করা যাবে না। আন্দোলনকামী জনতাকে বাঁধা দিলে জনতা সেই আঘাত প্রতিরোধ করবে ও কানসাটের মতোই জবাব দেবে।