২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপি নেতার মেয়ের বিয়েতে হেলিকপ্টারে বরের আগমন

কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সাবেক সাংসদ কবির উদ্দিন আহমেদের মেয়ের বিয়েতে হেলিকপ্টারে করে বর এসেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

শুক্রবার দুপুরে জেলার অতিথি কমিউনিটি সেন্টারে এ বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতার একমাত্র কন্যা মুছাম্মত মাহফুজুন্নেছার সঙ্গে বাজিতপুরের মরহুম ইয়াহিয়া উদ্দিনের ইতালি প্রবাসী পুত্র বদরুল আলম শিপুর বিয়ে হয়।

হেলিকপ্টারে বর আসার ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।

বিয়ের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুকসহ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।