২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনও সন্ত্রাসী দলকে এদেশের মাটি ব্যবহার করতে না দিতে বাংলাদেশ বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

পચধানমੰ੬ী খােলদা িজয়া বেলেছন৴ বাংলােদেশর মািট বઘবহার কের োকানও সੰ੬াসবাদী সংগঠন বা চਠઙেক অপর োদেশ অপরাধ ও নাশকতামূলক তਅপরতা চালােত না োদওয়ার বઘাপাের আমরা বਤপিরকর৷

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনও সন্ত্রাসবাদী সংগঠন বা চক্রকে অপর দেশে অপরাধ ও নাশকতামূলক তৎপরতা চালাতে না দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

রাজধানীর একটি হোটেলে শুক্রবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপরাধ ও নাশকতামূলক তৎপরতা চালাতে বিদেশের মাটি ব্যবহারকে আমরা বিরোধিতা জানাই। কেননা, আমরা বিশ্বাস করি, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় না থাকলে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।

বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের বিস্তার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, বিশ্বায়নের এ যুগে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ বৈশ্বিক একটি সমস্যা। তাই পারস্পরিক লাভের জন্য দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলা করার ক্ষেত্রে সমঝোতা ও সহযোগিতা আমাদের নিশ্চিত করা প্রয়োজন।

সন্ত্রাসবাদকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, সন্ত্রাসবাদ সকল রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ ও পুরো মানবজাতির জন্য এক হুমকি। এটি সার্ক সনদের মৌলিক মূল্যবোধ লঙ্ঘন করে, এমনকি জাতিসংঘেরও ।

দেশে জঙ্গিবাদ মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার মান নিশ্চিত করতে মনোনিবেশের পাশাপাশি সম্প্রতি সন্ত্রাসবাদ নামের ভয়ানক বিপদ আমরা মোকাবিলা করেছি। বাংলাদেশে এ ধরনের শক্তির উত্থান ঘটেছিল।

তিনি বলেন, এ সন্ত্রাসবাদ সাধারণ জনগণের জানমালের ব্যাপক ক্ষতি করেছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং স্থিতিশীলতার ওপর এটি বিরূপ প্রভাব ফেলেছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় তার সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমার সরকার দৃঢ়তার সাথে এটি মোকাবিলা করেছে। আমরা আমাদের সকল শক্তির সমাবেশ ঘটিয়েছি এবং ধর্মের নামে যারা অপরাধ ও সহিংস ঘটনা ঘটিয়েছিল, তাদের অধিকাংশকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, অপরাধীদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হচ্ছে। এ ধরনের শক্তি যেন ভবিষ্যতে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ না পায় সে জন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সাথে লড়াইয়ে দেওয়া প্রতিশ্রুতি বাংলাদেশ সবসময় রক্ষা করেছে। আমাদের সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নং প্রস্তাবনার সকল ধারা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সন্ত্রাসবাদের সাথে জড়িত ১২টি বৈশ্বিক উপাদানের মধ্যে ১১টি ইতোমধ্যে অনুমোদন করেছে।

তিনি বলেন, সন্ত্রাসবাদের অর্থায়ন সংক্রান্ত দ্বাদশ উপাদানটি আমরা শিগগিরই অনুমোদন করবো। একই সাথে আমরা দেশের প্রচলিত আইনেও প্রয়োজনীয় সংশোধনী এনেছি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন। সার্ক মহাসচিব চেনকায়েব দরজি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও, মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ তাসমিন আলী ও ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী লিয়ানপো জিগমে থিনলে সম্মেলনে বক্তব্য রাখেন।