২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থানের পর বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মঙ্গলবার তার ঢাকা ত্যাগ করার কথা থাকলেও শারীরিক অসুস্থ্যতার কারণে তিনি এই তারিখ পরিবর্তন করেছেন বলে সূধা সদন সূত্র জানায়।

কিছু দিন ধরে তিনি গলায় ব্যাথা ও জ্বর অনুভব করছেন। মঙ্গলবার সকালে হঠাৎ করেই তার শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পূর্ব নির্ধারিত কর্মসূচি পাল্টানো হয়।

সূধা সদন সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টায় অ্যামিরেটস এয়ারওয়েজে করে ঢাকা ত্যাগ করবেন জয়। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে লণ্ডনে যাত্রাবিরতি করবেন তিনি।

জয় গত ২৭ এপ্রিল বাংলাদেশে আসেন। সে এসময় যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মটর ড্রাইভার লীগ, যুব ব্যারিস্টারদের প্রতিনিধি দল, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন।

এই বছরের আগস্ট মাসে তিনি আবার দেশে আসবেন বলে সূত্র জানায়।