২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ‘দি সুপ্রিম কোর্ট জাজেস (রেম্যুনারেশন এন্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল ২০০৬’ পাস, সংশোধিত

সুপ্রিম কোর্টের বিচারকদের ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে ‘দি সুপ্রিম কোর্ট জাজেস (রেম্যুনারেশন এন্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল - ২০০৬ ’ সোমবার সংসদে পাস করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে সংসেদর বৈঠকে আইনমন্ত্রী ব্যারিস্টর মওদুদ আহমেদ বিলটি পাসের জন্যে উপস্থাপন করেন।

বিলের উপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী, আখম জাহাঙ্গীর হোসেন, ফারুক খান এবং কৃষক শ্রমিক জনতা লীগ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিক।

বিলটি কন্ঠভোটে পাস হয়।