চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সাদা প্যানেল জয়ী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিত ‘সাদা’ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয়ী হয়েছে।
নিকটতম প্রতিদন্ধী ‘হলুদ’ প্যানেলে ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির মাত্র দুইটি পদ লাভ করেছে।
‘সাদা’ প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ড. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ এসএম নজরুল কবির, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আলী চৌধুরী এবং যুগ্ম-সচিব তানভির মো: হায়দার আলী, নির্বাহী সদস্য ড. বেগম ইসমত আরা হক, ড. জাহিদ হোসেন শিকদার, ড. মোক্তার আহমেদ ও সৈয়দ রশিদুন্নবী।
‘হলুদ’ প্যানেলের নির্বাচিতরা হলেন, ড. মোহাম্মদ আলী এবং ড. আলী আশরাফ।
