২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ’লীগের মিছিলে পুলিশ ও বিএনপির হামলা, আহত ৫০ জন

সিরাজগঞ্জে  রোববার সকালে আওয়ামী লীগের মিছিলে পুলিশ ও বিএনপি ক্যাডাররা যৌথভাবে হামলা চালালে অন্তত ৫০ জন আহত হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 12:49 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আওয়ামী লীগের সমর্থকরা বিদ্যুতের দাবিতে জেলা বিদ্যুত অফিস ঘেরাও করতে গেলে তাদের ওপর এই হামলা হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজার স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে  মিছিল নিয়ে বের হয়। তারা বাহিরগোলা এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ ব্যারিকেড দেয়।

পরে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং লাঠিচার্জ করলে পুরো এলাকা পরিনত হয় রণক্ষেত্রে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল বিনিময়ের ঘটনা ঘটে।

এক পর্যায়ে বিএনপি সমর্থকরা একটি মিছিল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে যৌথভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা চালায়।

এ সব হামলা ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।