ছাত্র ইউনিয়নের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনসহ শিক্ষার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ছাত্র ইউনিয়ন তার জন্মের ঋণ শোধ করার প্রত্যয়ে ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনীতে ঐক্যবদ্ধ হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র ইউনিয়নের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক এমএম আকাশ, সংগঠনের সাবেক সভাপতি মোর্শেদ আলী, লুনা নূর, রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।
সকাল থেকেই সাবেক ও বর্তমান নেতা--কর্মীদের হাসি--কলোরোল, আড্ডায় মুখরিত হয়ে ওঠে বটতলা।
বক্তারা বলেন, ৫২’র চেতনাকে ধারণ করে জন্ম নেওয়া এ সংগঠনের উদ্দেশ্য ছিলো সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শোষণ, সাম্প্রদায়িক গোষ্ঠী ও দুঃশাসনের বিরুদ্ধে আমরণ লড়াই করা। সংগঠনের সে লড়াই আজো শেষ হয়নি।
এরপর বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন, সংগীত দল তান এবং সংগঠনের সদস্য অনিন্দ রহমান, পলাশ বসাক প্রমুখ।
