২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পৌঁছার পর জয়কে উষ্ণ অভ্যর্থনা

বঙ্গবন্ধুর নাতি এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:40 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিরোধী দলের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ প্রধান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সমর্থক জয়কে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার পুত্র মঙ্গলবার ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেন।

বাংলাদেশে দুই সপ্তাহব্যাপী অবস্থানকালে জয় ছাত্রলীগের কিছু রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন এবং বন্দুদের সাথে সময় অতিবাহিত করবেন বলে জানা যায়।

সজিব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত। সর্বশেষ তিনি গত বছরের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে বাংলাদেশ সফরে আসেন।