২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী নেতা সত্যবান হত্যাকাণ্ডে বিভিন্ন সংগঠনের নিন্দা

আদিবাসী সংগঠন হাজং উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আদিবাসী নেতা সত্যবান হত্যাকা-ে সোমবার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশ আদিবাসী উন্নয়ন ইউনিয়নের আহবায়িকা রেবেকা সরেন এবং যুগ্ম আহবায়িকা মানথেনহা রাখাইন হত্যাকা-ের নিন্দা জানিয়েছেন।

পৃথক বিবৃতিতে তারা হত্যাকারীদের বিচার দাবি করেন।

তারা আরো বলেন, সরকারের উদাসীনতার কারণে সাম্প্রতিক সময়ে দেশে আদিবাসীদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।