দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ পর্যন্ত ৪১০ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে
দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রায়ে ৪১০ জনের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪টি রায় কার্যকর করা হয়েছে। বর্তমান জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালের অক্টোবরে এই আদালত গঠন করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ নিযমিত মাসিক প্রেস ব্রিফিংকালে রোববার বলেন, সর্বোচ্চ শাস্তি পাওয়ার মত ৮৩১ জন অভিযুক্ত অপরাধী এখন দেশের বিভিন্ন স্থানের ৫৩টি কনডেম সেলে রয়েছে।
লিখিত বক্তব্যে মওদুদ আহমেদ দেশের বিভিন্ন আদালতে বিচার প্রক্রিয়া, মৃত্যুদ-, অপরাধী এবং মামলার বিষয়ে পরিসংখ্যান তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার শুনানির জন্যে কাগজপত্র তৈরিতে বিলম্ব হওয়ার কারণে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতেও বিলম্ব হচ্ছে।
তিনি বলেন, ডেথ রেফারেন্স পেপার বুক দ্রুত তৈরিতে সরকার সুপ্রিম কোর্টে ১০টি কম্পিউটার, ফটোকপি মেশিন এবং লোকবল দিয়েছে। কিন্তু এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। ডেথ রেফারেন্স মামলাগুলো অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তি করা হবে।
ব্যারিস্টার মওদুদ বলেন, হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানিতে সময় প্রার্থনা না করতে সরকার তার আইন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, ২০০৩ সালের ১২৬টি, ২০০৪ সালের ১৭৬টি, ২০০৫ সালের ১৭৫টি এবং ২০০৬ সালের ১৬টি ডেথ রেফারেন্স মামলা এই বছরের ৮ মার্চ পর্যন্ত হাইকোর্টে ঝুলে রয়েছে।
তিনি জানান, বুয়েটছাত্রী সনি হত্যা মামলা, কলেজছাত্রী বুশরা এবং স্কুলছাত্রী তিশা ধর্ষণ মামলাসহ চাঞ্চল্যকর ৭৭৯ চাঞ্চল্যকর মামলাগুলো ১০ এপ্রিলের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ২৪টি মৃত্যুদ-াদেশ কার্যকর করা হয়েছে। এর মধ্যে ২০০১ সালে একটি, ২০০২ ও ০৩ সালে দুটি করে, ২০০৪ সালে ১৩টি, ২০০৫ সালে পাঁচটি এবং ২০০৬ সালে একটি মৃত্যুদ-াদেশ কার্যকর করা হয়েছে।
মওদুদ বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ বছরের ১০ এপ্রিল পর্যন্ত ১,০৩৭টি মামলা হয়েছে। ট্রাইব্যুনালগুলোতে ৬১টি মামলা বিচারাধীন রয়েছে। ১৮৪টি মামলায় ২,২৯৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। ট্রাইব্যুনাল ৮৯৫ জনকে ২০ বছরের ঊর্ধ্বে, ১০ থেকে ২০ বছরের মধ্যে ৩৫৮ জনকে এবং এক থেকে ১০ বছরের মধ্যে ২৮৭ জনকে কারাদ- দিয়েছে।
বর্তমান সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে বিচারের ক্ষেত্রে যথেষ্ঠ অগ্রগতি এনেছে।
সূত্র জানায়, দেশ স্বাধীনের পর থেকে দেশে মোট ৩৩টি মৃত্যুদ-াদেশ কার্যকর হয়েছে।
সূত্র আরো জানায়, ২০০১ সাল থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলাসহ কমপক্ষে ৫০টি ডেথ রেফারেন্স মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়ের করা হয়েছে। এ বছরে আপিল বিভাগ কোনো ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি করে নাই।
সাংবাদিক সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শাজাহান ওমরও বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
